ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
উত্তর: ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন (Concatenation) বলে। ব্যাখ্যার এ অংশে দেখানো হয় যে, একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ভূত নয়। বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। এরূপ ব্যাখ্যায় 'ক'-কে 'গ'-এর কারণ দেখিয়ে বলা হয় যে, ক হচ্ছে খ-এর কারণ এবং খ হচ্ছে গ-এর কারণ। এভাবে শৃঙ্খলযোজনের সাহায্যে খ-এর মাধ্যমে ক এবং গ-এর মধ্যে একটি মধ্যবর্তী সম্পর্ক ব্যাখ্যা করা হয়। ঘটনা-২ এ বৃষ্টিপাতের কারণ হিসেবে সমুদ্রের পানির বিষয়টি লক্ষ করা যায়। পাশাপাশি কার্য ও কারণের মধ্যবর্তী স্তর হিসেবে বাষ্পীভূত মেঘের সম্পর্কও পরিলক্ষিত হয়। সুতরাং ঘটনা-২ এর চিত্রটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর