দৃশ্যকল্প-২ এর যথার্থতা যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি যথার্থ নয়। নিচে যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে বিষয়টি বিশ্লেষণ করা হলো- যৌত্ত্বিক বিভাগের চতুর্থ নিয়ম অনুযায়ী, বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে, যেন একটির সঙ্গে অন্যটি মিশে না যায়। এ নিয়ম লঙ্ঘন করলে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন— মানুষ-কে বিদ্বান, জ্ঞানী ও সৎ হিসেবে ভাগ করলে বিভক্ত উপজাতিগুলো পরস্পরের সঙ্গে মিশে যায়। এক্ষেত্রে একটি উপজাতিকে অন্য উপজাতি থেকে আলাদা করা যায় না। অর্থাৎ উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হয় না। তাই এক্ষেত্রে পরম্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে।তেমনি দৃশ্যকর-২ এ মাছ' পদকে আঁশযুক্ত, কাঁটাযুক্ত ও মিঠা পানির পদে বিভক্ত করা হয়েছে। এখানে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক না হয়ে একটির সঙ্গে অন্যটি মিশে আছে। এ কারণে পরস্পরালী বিভাগ অনুপপত্তি ঘটেছে।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত দৃষ্টান্তে যৌত্ত্বিক বিভাগের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগ প্রক্রিয়াটি যথার্থ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর যথার্থতা যৌক্তিক বিভাগের নিয়মের আলোকে বিশ্লেষণ করো।
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর