ছক-১ কোন ধরনের বিভাগ প্রক্রিয়া? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ হলো দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া।ব্যাখ্যা করা হলো- ব্রিটিশ যুক্তিবিদ জেরেমি বেনথাম সর্বপ্রথম দ্বিকোটিক বিভাগের ধারণা প্রবর্তন করেন। দ্বিকোটিক বিভাগে একটি শ্রেণিবাচক বা জাতিবাচক পদকে দুটি বিরুদ্ধ পদ বা উপজাতিতে ভাগ করা হয়। যাদের একটি হয় সদর্থক পদ অপরটি নঞর্থক পদ। যেমন- মানুষকে সুন্দর ও অসুন্দর এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে বিভক্ত করার প্রক্রিয়া হলো দ্বিকোটিক বিভাগ।তেমনি উদ্দীপকের ছক-১ এ ছাত্র পদকে প্রথমে মনোযোগী ও অমনোযোগী পদে, এরপর মনোযোগী পদকে মেধাবী ও অমেধাবী পদে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বিভক্তির উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ পদ।তাই বলা যায় যে, উদ্দীপকের ছক-১ এ দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ কোন ধরনের বিভাগ প্রক্রিয়া? ব্যাখ্যা করো।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর