ছক-২ ও ছক-৩ এর বিভাজন প্রক্রিয়ার সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নিরূপণ করো ।
উত্তর: ছক-২ এ আগত ও ছক-৩ এ গুণগত বিভাগের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলোছক-২ এ দোয়েল পাখিকে তার বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গে বিভাজন করা হয়েছে এবং ছক-৩ এ লেবু পদকে বিভিন্ন গুণে বিভাজন করা হয়েছে। একটি নীতি অনুসরণ করে বৃহত্তর শ্রেণিকে ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণিতে ভাগ করাকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- মেধার ভিত্তিতে ছাত্র পদকে মেধাবী ও অমেধাবী পদে বিভক্ত করা যৌক্তিক বিভাগের দৃষ্টান্ত। পক্ষান্তরে, কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করা হলো অঙ্গগত বিভাগ। আবার কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে বলা হয় গুণগত বিভাগ। অর্থাৎ যৌক্তিক বিভাগ একটি পদের ব্যক্ত্যর্থকে বিশ্লেষণ করে। অপরদিকে আগত ও গুণগত বিভাগে সবসময় কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ও বিভিন্ন গুণে বিভক্ত করা হয়।যৌক্তিক বিভাগে খণ্ডিত অংশের সাথে মূল বস্তুটির নাম জড়িত থাকে। যেমন— ছাত্র পদকে মনোযোগী ও অমনোযোগী এই দুই উপশ্রেণিতে ভাগ করলে উভয় ক্ষেত্রেই মূল উপশ্রেণি হিসেবে ছাত্র নামটি জড়িত থাকবে। পক্ষান্তরে, অগগত ও গুণগত বিভাগে খণ্ডিত অংশের সাথে মূল বস্তুটির নাম জড়িত করা যায় না। এ কারণে যৌক্তিক বিভাগে বিভাজক উপশ্রেণির সংখ্যা মিলে একত্রে বিভক্ত মূলের সমান হবে। কিন্তু অাগত ও গুণগত বিভাগে তা হয় না বা সংখ্যার ভিত্তিতে বিভক্ত করা সম্ভব হয় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ ও ছক-৩ এর বিভাজন প্রক্রিয়ার সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নির…
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর