ছক্-১ এ কোন ধরনের যৌক্তিক বিভাগ অনুপপত্তি ঘটেছে?ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক বিভাগে কোনো জাতি বা উচ্চ পদকে বিভক্ত করার ক্ষেত্রে ক্রমিক নিয়ম অনুসরণ করতে হয়। এ নিয়ম অনুসারে, একটি বৃহত্তর জাতিকে ধাপে ধাপে ক্ষুদ্রতর উপজাতিতে ভাগ করতে হয়। এক্ষেত্রে কোনো মধ্যবর্তী ধাপ বাদ দিলে সম্পূর্ণ বিভাগ প্রক্রিয়াটি ভ্রান্ত হয়। এই ভ্রান্ত বিভাগ প্রক্রিয়াকে বলে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি। যেমন— মানুষ জাতিকে ভালো ও খারাপ এভাবে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে।তেমনি উদ্দীপকের ছক-১ এ মানুষ পদ বাদ দিয়ে জীব পদকে সভ্য মানুষ ও অসভ্য মানুষ পদে ভাগ করা হয়েছে। এ কারণে এই বিভাগকরণ প্রক্রিয়ায় মধ্যবর্তী ধাপ বাদ পড়েছে। যার ফলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। এরূপ মধ্যবর্তী ধাপ বাদ পড়ার কারণে বলা যায় যে, উদ্দীপকেট ছক-১ এ উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক্-১ এ কোন ধরনের যৌক্তিক বিভাগ অনুপপত্তি ঘটেছে?ব্যাখ্যা করো।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর