ছক-২ এর যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি কি যথার্থ? বিশ্লেষণ করো ।
উত্তর: ছক-২ এর যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটির যথার্থতা রয়েছে নিচে তা বিশ্লেষণ করা হলো- এ প্রক্রিয়ায় একটি নীতির আলোকে প্রতিটি পদের যৌক্তিক বিভাগ করা হয়ে থাকে । একটি মূলসূত্রের ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। সাধারণত কোনো শ্রেণিবাচক পদকে বিভাজন করার ক্ষেত্রে অবশ্যই একটি মূলনীতি অনুসরণ করতে হয়। যেমন— শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত ও অশিক্ষিত উপজাতিতে ভাগ করা যায়। আবার সততার ভিত্তিতে সৎ ও অসৎ এ দুটি উপজাতিতেও ভাগ করা যায়। কিন্তু শিক্ষা ও সততা এ দুটি মূলনীতির ভিত্তিতে মানুষকে শিক্ষিত সৎ মানুষ ও অশিক্ষিত সৎ মানুষ পদে বিভক্ত করা যায় না।তেমনি উদ্দীপকে উল্লিখিত ছক-২ এ, শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত ও অশিক্ষিত এ দুটি উপজাতিতে ভাগ করার পর আবার আলাদাভাবে সততা নীতির ভিত্তিতে সৎ শিক্ষিত ও অসৎ শিক্ষিত এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যৌক্তিক বিভাগে একটি মূলনীতির ভিত্তিতে পদকে বিভক্ত করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ এর যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি কি যথার্থ? বিশ্লেষণ করো ।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর