দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের অধ্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-কোনো পদের বিভক্তকরণে উপজাতির একত্রিত ব্যক্ত্যর্থ মূল পদ বা জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম হলেই অতি সংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি দেখা দেয়। অর্থাৎ কোনো উপজাতির একত্রিত মূল পদ জাতির ব্যক্ত্যর্থের কম হলেই তকে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি বলে।তেমনি দৃশ্যকল্প-১ এ পণ্যকে কাচ, প্লাস্টিক ও স্টিল পদে বিভক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে কাচের, প্লাস্টিক ও স্টিলের পণ্য ছাড়াও মেলামাইনের পণ্য, সিরামিকের পণ্য, লোহার পণ্য, বাঁশ ও বেতের পণ্যসহ আরও বিভিন্ন ধরনের পণ্য আছে। যা দৃশ্যকল্প-১ এর বিভক্তকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়েছে। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর