ছক-১ এ কীসের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ এ যৌক্তিক বিভাগের ইঙ্গিত করা হয়েছে।ব্যাখ্যা করা হলো-একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে কোনো শ্রেণিকে তার অন্তর্গত উপশ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- মানুষকে শিক্ষা নামক মূলসূত্রের ভিত্তিতে শিক্ষিত ও অশিক্ষিত মানুষে বিভক্ত করা। যৌক্তিক বিভাগ সব সময়ই একটি নীতি বা সূত্রের ওপর নির্ভরশীল। বিভক্ত করার সময় একটি গুর্ণকে গ্রহণ করা হয়। যা বিভক্ত উপশ্রেণি দুটির মধ্যে একটিতে ঐ বিশেষ গুণটি বিদ্যমান থাকে। আর অন্যটিতে ঐ বিশেষ গুণটি অনুপস্থিত থাকে।ছক-১ এ তত্ত্বের ভিত্তিতে বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যার একটি হলো তত্ত্বমূলক এবং অন্যটি হলো অতত্ত্বমূলক বা ব্যবহারিক। অর্থাৎ বিজ্ঞানের এই বিভক্তিতে একটিতে তত্ত্বের বিষয় উপস্থিত থাকে, কিন্তু অন্যটিতে অনুপস্থিত থাকে। এরূপ একটি নীতির আলোকে বিজ্ঞানকে ভাগ করার কারণে বলা হয়, ছক-১ এ যৌক্তিক বিভাগের ইঙ্গিত করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ কীসের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর