দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটিতে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ করে দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্ত্যর্থ যদি বিভাজ্য জাতির ব্যস্ত্যর্থের চেয়ে কম হয় তাহলে অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন: ত্রিভুজকে যদি সমবাহু ও সমদ্বিবাহু এ দুইভাগে ভাগ করা হয় তাহলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। কেননা এ বিভাজ্য প্রক্রিয়া থেকে ত্রিভুজের অন্য একটি প্রকরণ বিষমবাহু ত্রিভুজ বাদ পড়েছে। ফলে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের মিলিত সংখ্যা ত্রিভুজের ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে। যার ফলে অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তির উদ্ভব ঘটেছে।দৃশ্যকল্প-২ এ প্রাণীকে গাধা, ঘোড়া, ছাগল ও বাঘ পদে ভাগ করা হয়েছে। কিন্তু এসব প্রাণী ছাড়া জগতে আরো অনেক প্রাণী আছে। দৃশ্যকল্প-২ এ বিভক্তকরণ প্রক্রিয়া থেকে সেসব বাদ পড়েছে। এ কারণে এই বিভক্তকরণ প্রক্রিয়ায় অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।অতএব বলা যায়, অব্যাপক বিভাগ একটি ভ্রান্ত বিভাগ প্রক্রিয়া। এখানে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম হয়। এ কারণে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প- ২ এ পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটিতে অব্যাপক বিভাগ অনুপপত্ত…
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর