উদ্দীপকে কাজল যে শ্রেণিবিভাগ করেছে সেটি কোন ধরনের বিভাগ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কাজল যে শ্রেণিবিভাগ করেছে সেটি উল্লম্ফন বিভাগ।যৌক্তিক বিভাগে কোনো জাতি বা উচ্চ পদকে বিভক্ত করার ক্ষেত্রে ক্রমিক নিয়ম অনুসরণ করতে হয়। এ নিয়ম অনুসারে একটি বৃহত্তর জাতিকে ধাপে ধাপে ক্ষুদ্রতর উপজাতিতে ভাগ করতে হয়। এক্ষেত্রে কোনো মধ্যবর্তী ধাপ বাদ দিলে সম্পূর্ণ বিভাগ প্রক্রিয়াটি ভ্রান্ত হয়। এই ভ্রান্ত বিভাগ প্রক্রিয়াকে বলে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি। যেমন: মানুষ জাতিকে পিতা ও অ-পিতা এভাবে বিভক্ত করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে। কেননা মানুষকে প্রথমেই নারী ও পুরুষ এ দুই উপজাতিতে বিভক্ত না করে সরাসরি পিতা ও অ-পিতা পদে ভাগ করা যায় না। মানুষ জাতির মধ্যে কেবল পুরুষই পিতা হতে পারে। অর্থাৎ এরূপ বিভাগ প্রক্রিয়ায় মধ্যবর্তী ধাপ বাদ দেওয়ার কারণে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। ঠিক তেমনিভাবে উদ্দীপকের কাজল 'জীব' পদকে সভ্য মানুষ ও অসভ্য মানুষ পদে ভাগ করেছে। অর্থাৎ মানুষ পদটি বাদ দিয়ে এই বিভক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ কারণে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কাজল যে শ্রেণিবিভাগ করেছে সেটি কোন ধরনের বিভাগ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর