সজলের বিভাগটি কি যথার্থ? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সজলের বিভাগটি যথার্থ নয়। কারণ তার বিভাগ প্রক্রিয়ায় অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতির মিলিত ব্যার্থ যদি বিভাজ্য জাতির ব্যস্ত্যর্থের চেয়ে কম হয় তাহলে অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন: ত্রিভুজকে যদি সমবাহু ও সমদ্বিবাহু এ দুইভাগে ভাগ করা হয় তাহলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটবে। কেননা এ বিভাজ্য প্রক্রিয়া থেকে ত্রিভুজের অন্য একটি প্রকরণ বিষমবাহু ত্রিভুজ বাদ পড়েছে। ফলে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের মিলিত সংখ্যা ত্রিভুজের ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে। যার ফলে অতিসংকীর্ণ বা অব্যাপক বিভাগ অনুপপত্তির উদ্ভব ঘটেছে।উদ্দীপকের সজল জীব পদকে মানুষ, পশু, পাখির সমষ্টি বলে দাবি করেছে। বস্তুত তার এ বিভক্তকরণ প্রক্রিয়া থেকে উদ্ভিদ নামক জীব বাদ পরেছে। এ কারণে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।শেষে বলা যায়, যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুসারে, বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতির ব্যক্তার্থ পরস্পর সমান হবে। কিন্তু সজল এ নিয়মটি লঙ্ঘন করেছে। এ কারণে তার বিভাগ প্রক্রিয়ায় অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সজলের বিভাগটি কি যথার্থ? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর