ছক-২ ও ছক-৩ এর বিভাজন প্রক্রিয়ার সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নিরূপণ করো।
উত্তর: ছক-২ ও ছক-৩ এ যথাক্রমে অঙ্গগত ও গুণগত বিভাগের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। উভয় বিভাজন প্রক্রিয়ার সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নিরূপণ করা হলো-একটি নীতি অনুসরণ করে বৃহত্তর শ্রেণিকে ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণিতে ভাগ করাকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- রং এর ভিত্তিতে 'মানুষ' (শ্রেণি) কে সাদা ও কালো ইত্যাদি ক্ষুদ্র শ্রেণি বা উপশ্রেণিতে ভাগ করলে তা হবে যৌক্তিক বিভাগ। পক্ষান্তরে, কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ভাগ করা হলো অঙ্গগত বিভাগ। আবার কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করাকে বলা হয় গুণগত বিভাগ। অর্থাৎ যৌক্তিক বিভাগ একটি পদের ব্যক্ত্যর্থকে বিশ্লেষণ করে। অপরদিকে অজাগত ও গুণগত বিভাগে সবসময় কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে ও বিভিন্ন গুণে বিভক্ত করা হয়।যৌক্তিক বিভাগ খণ্ডিত অংশের সাথে মূল বস্তুটির নাম জড়িত থাকে। যেমন- 'মানুষ' শ্রেণিকে শিক্ষার ভিত্তিতে শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষ এই দুই উপশ্রেণিতে ভাগ করলে উভয় ক্ষেত্রেই মূল উপশ্রেণির নামটা (মানুষ) জড়িত থাকবে। পক্ষান্তরে, অঙ্গগত ও গুণগত বিভাগে খণ্ডিত অংশের সাথে মূল বস্তুটির নাম জড়িত করা যায় না। এ কারণে যৌক্তিক বিভাগে বিভাজক উপশ্রেণির সংখ্যা মিলে একত্রে বিভক্ত মূলের সমান হবে। কিন্তু অভাগত ও গুণগত বিভাগে তা হয় না বা সংখ্যার ভিত্তিতে বিভক্ত করা সম্ভব হয় না।পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগ একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে সুপ্রতিষ্ঠিত। পক্ষান্তরে, অঙ্গগত ও গুণগত বিভাগ লৌকিক পদ্ধতি বলে সুপরিচিত। তাই যৌক্তিক বিভাগের সাথে উভয় বিভাগের ভিন্নতা রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ ও ছক-৩ এর বিভাজন প্রক্রিয়ার সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নিরূ…
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর