ছক-২ এ যৌক্তিক বিভাজন প্রকিয়াটি কি যথার্থ? বিশ্লেষণ করো।
উত্তর: ছক-২ এ যৌক্তিক বিভাজন প্রকিয়াটি যথার্থ। কারণ এখানে একটি নীতির আলোকে প্রতিটি পদের যৌক্তিক বিভাগ করা হয়েছে। একটি মূলসূত্র বা নীতির ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার অন্তর্ভুক্তনিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। এ বিভাগে কোনো পদকে বিভাজন করার ক্ষেত্রে অবশ্যই একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, কোনোভাবেই একের অধিক নয়। যেমন- 'শিক্ষা' মূলনীতির ভিত্তিতে 'মানুষ' জাতিকে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' এ দুটি উপজাতিতে ভাগ করা যায়। আবার সততার ভিত্তিতে 'সৎ' ও 'অসৎ' এ দুটি উপজাতিতেও ভাগ করা যায়। কিন্তু কোনোভাবেই 'শিক্ষা' ও 'সততা' এ দুটি মূলনীতি অনুযায়ী মানুষকে 'শিক্ষিত সৎ মানুষ' ও 'অশিক্ষিত সৎ মানুষ' পদে বিভক্ত করা যায় না।উদ্দীপকের ছক-২ এ, 'শিক্ষা' মূলনীতির ভিত্তিতে 'মানুষ' জাতিকে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' এ দুটি উপজাতিতে ভাগ করার পর আবার সততার ভিত্তিতে 'সৎ শিক্ষিত' ও 'অসৎ শিক্ষিত' এ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটি নীতির আলোকে যৌক্তিক বিভাগ করেছেন। পরিশেষে বলা যায়, যৌক্তিক বিভাগের একটি মূলসূত্র বা নীতি থাকে যার ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিকে তার অন্তর্গত উপজাতি ও উপশ্রেণিতে বিভক্ত করা হয়। এ মূলনীতি এমন হয় যার বৈশিষ্ট্য বিভাজ্য জাতির কিছু সংখ্যক সদস্যের মধ্যে বিদ্যমান থাকে এবং বাকি সদস্যদের মধ্যে বিদ্যমান থাকে না। যার দৃষ্টান্ত উদ্দীপকের ছক-২ এ পরিলক্ষিত হয়। এ কারণে ছক-২ এ যৌক্তিক বিভাজন প্রকিয়াটি যথার্থ বলে মনে করি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-২ এ যৌক্তিক বিভাজন প্রকিয়াটি কি যথার্থ? বিশ্লেষণ করো।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর