উদ্দীপকে গনি মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে গনি মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মানুসারে কোনো জাতিবাচক পদের বিভক্তকরণে একটি মূলনীতি অনুসরণ করতে হবে। যেমন- 'মানুষ' পদকে 'সততা' নামক গুণের মানদণ্ডে সৎ ও অসৎ শ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। কারণ এখানে 'সততা' নামক একটি মূলনীতির আলোকে মানুষ পদকে বিভক্ত করা হয়েছে। উদ্দীপকের গনি মিয়া জমি ভাগ করার ক্ষেত্রে 'উর্বরতা' নামক একটি মূলনীতির অনুসরণ করেছে। এ নীতির ভিত্তিতে তিনি নিজের জমিগুলোকে উর্বর ও অনুর্বর জমিতে বিভক্ত করেছেন। তাই বলা যায়, গনি মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গনি মিয়ার জমি ভাগ করার পদ্ধতি যৌক্তিক বিভাগের কোন নিয়মের স…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর