উদ্দীপকের চিত্রে 'মানুষ' পদের যৌক্তিক বিভাজন কি সঠিক?ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে 'মানুষ' পদের যৌক্তিক বিভাজন সঠিক নয়। ব্যাখ্যা করা হলো- এখানে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে বিভক্ত করার সময় সর্বদা একটি মূলনীতি অনুসরণ করতে হবে। এ নীতির কারণে আমরা শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত ও অশিক্ষিত নামক দুটি উপজাতিতে ভাগ করতে পারি।কিন্তু উদ্দীপকের চিত্রে মানুষ পদের যৌক্তিক বিভাজনে এই নীতি অনুসরণ করা হয়নি। এখানে মানুষ পদকে লম্বা মানুষ, ফর্সা মানুষ ও সৎ মানুষ এই তিনটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে একটির নীতির পরিবর্তে উচ্চতা, বর্ণ ও সততা এই তিনটি নীতির আলোকে মানুষ পদকে বিভক্ত করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের চিত্রে মানুষ পদের যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি সঠিক নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে 'মানুষ' পদের যৌক্তিক বিভাজন কি সঠিক?ব্যাখ্যা করো।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর