১ম দৃশ্যকল্পে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মানুযায়ী কোনো পদের বিভক্তকরণের সময় একটিমাত্র মূলসূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে যদি একাধিক মূলসূত্র অনুসরণ করা হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। আর এরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ। যেমন- 'মানুষ' জাতিকে সৎ, ফর্সা ও জ্ঞানী এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে পদের বিভক্তকরণে একটির পরিবর্তে তিনটি মূলসূত্র (সততা, বর্ণ ও জ্ঞান) গ্রহণ করা হয়েছে।দৃশ্যকল্প-১ এ 'মানুষ' পদকে সভ্য, সৎ ও শিক্ষিত এরূপ তিনটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে। এভাবে 'মানুষ' পদকে তিনটি সূত্রের মাধ্যমে বিভক্ত করায় সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
১ম দৃশ্যকল্পে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর