উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত বিষয়টি দৃশ্য-১ এর মতো নিয়মসিদ্ধ হয়নি- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত চক্রক সংজ্ঞার বিষয়টি দৃশ্য-১ এর যৌক্তিক সংজ্ঞার মতো নিয়মসিদ্ধ হয়নি—উক্তিটি যথার্থ । আমরা জানি, যৌক্তিক সংজ্ঞায় একটি পদের আবশ্যিক গুণ উপস্থাপন করা হয়। পদের এ আবশ্যিক গুণকে বলা হয় জাত্যর্থ । পদের জাত্যর্থের জন্য নিকটতম জাতি বা আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন- দৃশ্য-১ এ বর্ণিত 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এটি 'মানুষ' পদের যথার্থ সংজ্ঞা। কেননা, এখানে 'মানুষ' পদের পূর্ণ জ্ঞাত্যর্থ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম হলো, 'কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে, পদের অর্থ সুস্পষ্ট করা। তাই এই নিয়ম অম্যান্য করে কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্ৰক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। যেমন— দৃশ্য-২ এ বর্ণিত 'শিক্ষক হচ্ছেন তিনি যিনি শিক্ষা দান করেন'। এখানে শিক্ষক পদের সংজ্ঞায় একই বক্তব্য বা প্রতিশব্দ ব্যবহারের কারণে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত বিষয়টি দৃশ্য-১ এর মতো নিয়মসিদ্ধ নয়। পরিশেষে বলা যায়, চক্রক সংজ্ঞা হলো একটি ভ্রান্ত সংজ্ঞা প্রক্রিয়া। যার দৃষ্টান্ত আমরা দৃশ্য-২ এ পেয়ে থাকি। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞা হলো যথার্থ সংজ্ঞা প্রক্রিয়া। যেখানে যথার্থ সংজ্ঞার সকল নিয়ম অনুসরণ করা হয় । যার দৃষ্টান্ত আমরা দৃশ্য-১ এ পেয়ে থাকি। এ কারণেই বলা যায়— উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত চক্রক সংজ্ঞার বিষয়টি দৃশ্য-১ এর যৌক্তিক সংজ্ঞার মতো নিয়মসিদ্ধ হয়নি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত বিষয়টি দৃশ্য-১ এর মতো নিয়মসিদ্ধ হ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর