উদ্দীপকে D ও E দ্বারা যে আরোহকে নির্দেশ করা হয়েছে তাদের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে D ও E দ্বারা যথাক্রমে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করা হয়েছে। নিম্নে এদের মধ্যে বিদ্যমান আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- প্রকৃত আরোহের গুরুত্বপূর্ণ দুটি প্রকরণ হলো, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ। উভয় আরোহ অনুমানে আরোহমূলক লম্ফের মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি উভয় অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভরশীল। কিন্তু এর পরেও নিম্নোক্তভাবে উভয় আরোহের মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়- ১. বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২. বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এ সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায়। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নীতি অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না বিধায় এর সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায় না। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। ৩. বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলেও এখানে দৃষ্টান্তের সংখ্যার চেয়ে মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্ত বেশি গুরুত্ব পায়। তাই অনেক ক্ষেত্রে এ আরোহের সিদ্ধান্তে বাস্তবতার সাথে কোনো যোগসূত্র থাকে না। পরিশেষে বলা যায় যে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে D ও E দ্বারা যে আরোহকে নির্দেশ করা হয়েছে তাদের আন্তঃসম্পর্…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর