উদ্দীপকে নির্দেশিত বিষয়ের সাথে পাঠ্যসূচির কোন বিষয়ের সামঞ্জস্য আছে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়ের সাথে পাঠ্যসূচির গুণগত বিভাগ (Metaphysical Division) ও অঙ্গগত বিভাগের (Physical Division) সামঞ্জস্য আছে। গুণগত বিভাগে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে বিভক্ত করা হয়। এখানে গুণ বলতে ব্যক্তি বা বস্তুর অদৃশ্যমান বৈশিষ্ট্যকেই বোঝানো হয়। যেমন- একটি আমকে তার স্বাদ, আকার, ওজন এর প্রেক্ষাপটে বিভক্ত করার প্রক্রিয়া হলো গুণগত বিভাগ। অন্যদিকে, কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অঙ্গগত বিভাগ। যেমন- কোনো গাছকে তার মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল, ফল অংশে বিভক্ত করলে তা হবে অঙ্গগত বিভাগ। উদ্দীপকে নির্দেশিত একটি ঘরকে জানালা, দরজা ও সিঁড়িতে বিভক্ত করা হয়েছে। এই বিভক্তকরণ প্রক্রিয়া হলো অঙ্গগত বিভাগ। কারণ ঘরের বিভক্ত অংশগুলো আমাদের কাছে দৃশ্যমান। অন্যদিকে, রসগোল্লাকে বর্ণ, আকৃতি,গন্ধ ও স্বাদে বিভক্ত করা হয়েছে। এই বিভক্তকরণ প্রক্রিয়াকে বলে গুণগত বিভাগ। কারণ এ বিভক্তকরণে রসগোল্লার বিভক্ত অংশগুলো আমাদের কাছে দৃশ্যমান নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়ের সাথে পাঠ্যসূচির কোন বিষয়ের সামঞ্জস্য আছে …
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর