উদ্দীপকে ঘর ও রসগোল্লার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ঘর ও রসগোল্লার সাথে অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগের সামঞ্জস্য আছে। নিচে উভয় বিভাগের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো— অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ উভয় যৌক্তিক বিভাগের দু'টি ত্রুটিপূর্ণ বা ভ্রান্ত বিভাগ। সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা অংশসমূহে বিভক্ত করলে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি ঘটে । যেমন- উদ্দীপকে নির্দেশিত একটি ঘরকে জানালা, দরজা ও সিঁড়িতে বিভক্ত করার কারণে অঙ্গগত বিভাগ নামক অনুপপত্তি ঘটে। আবার কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত গুণসমূহের মধ্যে বিভক্ত করলে গুণগত বিভাগ নামক অনুপপত্তি ঘটেছে। যেমন- রসগোল্লাকে বর্ণ, আকৃতি, গন্ধ ও স্বাদে বিভক্ত করার কারণে গুণগত বিভাগ নামক অনুপপত্তি ঘটেছে। সাধারণত অঙ্গগত বিভাগের বিভক্ত বিষয়গুলো আমাদের কাছে দৃশ্যমান থাকে। যার ফলে বিভক্ত বিষয়গুলোকে আমরা সামগ্রিক ধারণা থেকে আলাদা করতে পারি। যেমন- একটি ঘরের বিভক্ত বিষয়গুলো, যথা- জানালা, দরজা ও সিঁড়ি আমাদের কাছে দৃশ্যমান। এ কারণে ঘরের সামগ্রিক ধারণা থেকে জানালা, দরজা ও সিঁড়িকে আলাদা করা যায় । অন্যদিকে, গুণগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুর অদৃশ্যমান বৈশিষ্ট্যকেই বোঝানো হয়। যেমন- রসগোল্লার বর্ণ, আকৃতি, গন্ধ ও স্বাদ আমাদের কাছে অদৃশ্যমান । এ কারণে অনেক ক্ষেত্রেই রসগোল্লার সামগ্রিক ধারণা থেকে বর্ণ, আকৃতি, গন্ধ ও স্বাদকে আলাদা করা যায় না। বস্তুত যৌক্তিক বিভাগের প্রথম নিয়মে বলা হয়েছে, 'যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।' কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে উদ্দীপকের বিশিষ্ট পদকে (ঘর ও রসগোল্লা) বিভাজন করার কারণে অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। সুতরাং উভয় বিভাজন প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ঘর ও রসগোল্লার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘর ও রসগোল্লার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর