উদ্দীপকে যৌক্তিক বিভাগের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যৌক্তিক বিভাগের 'একটিমাত্র মূলনীতি' অনুসরণের দিকটি প্রতিফলিত হয়েছে।যৌক্তিক বিভাগের কোনো জাতিবাচক পদকে বিভক্তকরণে একটিমাত্র মূলনীতি অনুসরণ করা হয়। যেমন- 'মানুষ' পদকে 'সততা' নামক গুণের মানদণ্ডে সৎ ও অসৎ শ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগে একটিমাত্র মূলনীতির ওপর ভিত্তি করে কোনো জাতি বা উচ্চতর শ্রেণিবাচক পদকে তার অর্ন্তগত উপজাতি বা শ্রেণিসমূহে ভাগ করা হয়। এ বিভাগ প্রক্রিয়ায় সর্বদায় একটি সূত্র বা নীতি অবলম্বন করা হয়। উদ্দীপকে বর্ণিত ছকে সত্তাকে 'চেতনা' নামক একটি মূলনীতির ভিত্তিতে চেতন ও অচেতন আবার চেতনকে মনুষ্যত্ব নীতির ভিত্তিতে মানুষ ও অমানুষ এবং মানুষকে শিক্ষা নীতির ভিত্তিতে শিক্ষিত ও অশিক্ষিত পদে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ সকল জাতি বিভক্তকরণে একটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। এ কারণে উপর্যুক্ত ছকটি যৌক্তিক বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যৌক্তিক বিভাগের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর