তমার বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোনটিকে নির্দেশ করে?
উত্তর: তমার বক্তব্য আমার পাঠ্যবইয়ের দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করে। দ্বিকোটিক বিভাগ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা হয়। অর্থাৎ এ বিভাগের একটি পদ হয় সদর্থক এবং অন্যটি হয় নঞর্থক। বস্তুত দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এখানে একটি জাতিকে দু'টি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। পাশাপাশি এ বিভাগ প্রক্রিয়ার বিরোধ নিয়ম ও নির্মধ্যম নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এ দু'টি নিয়ম দ্বিকোটিক বিভাগে ব্যবহৃত হওয়ায় বিভাগ প্রক্রিয়া নিখুঁত ও নির্ভুল হয় এবং আকারগত দিক থেকে বিভাগটিকে বৈধ বলা যায়। উদ্দীপকে তমার ভাষ্য অনুযায়ী যখন কোনো পদকে মাত্র দু'টি মূলসূত্রের আলোকে আলাদা করা হয় তখন অনেক সমস্যা দূর করা সহজ হয়। তমার এ বক্তব্য দ্বিকোটিক বিভাগের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তমার বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোনটিকে নির্দেশ করে?
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর