রেখার বক্তব্যে যৌক্তিক বিভাগের যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: রেখার বক্তব্যে যৌক্তিক বিভাগের সংকর বিভাগজনিত অনুপপত্তি (Fallacy of Cross Division) ঘটেছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী একটি পদকে বিভক্ত করার সময় যে কোনো একটি মূলসূত্র গ্রহণ করতে হবে। যদি এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদকে একাধিক সূত্রের ভিত্তিতে বিভক্ত করা হয় তবে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। যেমন- 'মানুষ' পদটিকে একই সাথে 'বর্ণ' 'ও উচ্চতা' অনুসারে ভাগ করলে যে উপশ্রেণির উদ্ভব হবে তা হলো, 'লম্বা ও ফর্সা মানুষ' এবং 'বেঁটে ও কালো মানুষ'। এ বিভাগ প্রক্রিয়ায় সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। কারণ এখানে দু'টি সূত্রের ওপর নির্ভর করে 'মানুষ' নামক একটি জাতিকে বিভক্ত করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রেখা মানুষ পদকে সভ্য, শিক্ষিত ও সৎ জীবে বিভাজন করেছে। অর্থাৎ সে মানুষ পদকে সভ্যতা, শিক্ষা ও সততা নামক তিনটি সূত্রের আলোকে বিভাজন করেছে। যার ফলে তার বক্তব্যে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, একটি জাতিবাচক পদকে তার অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করতে হলে একটি সূত্রকে মূলসূত্র হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু উদ্দীপকের রেখা তিনটি সূত্রের আলোকে মানুষ পদের বিভক্ত করেছে। তাই তার বিভক্তকরণে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রেখার বক্তব্যে যৌক্তিক বিভাগের যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর