দৃষ্টান্ত-১ এ অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন: মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়। যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে।তেমনি দৃষ্টান্ত-১ এ বর্ণিত, দুই সহোদর ভাইয়ের মধ্যে চেহারা, স্বভাব, উচ্চতা, গায়ের রং ইত্যাদি বিষয়ে মিল আছে। তাদের মধ্যে বড় ভাই একজনঅধ্যাপক। সুতরাং ছোট ভাইও অধ্যাপক। এরূপ মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে এখানে অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে।