দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক আরোহের পরিচয় পাওয়া যায়।যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- মনি, ফয়সাল ও সানিনের বুদ্ধি পরীক্ষা করে 'সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী'- এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক আরোহ। বস্তুত বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।দৃষ্টান্ত-১ এ রহিম, করিম, যদু এবং মধুর মৃত্যু দেখে বলা হয়েছে, সকল মানুষ হয় মরণশীল। এখানে 'মৃত্যুর' সাথে 'মরণশীলতার' সম্পর্ক কার্যকারণ সূত্রে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাহায্যে গ্রহণ করা হয়েছে। তাই বলা যায়, দৃষ্টান্ত-১ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।