অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন?
উত্তর: অনুমান প্রক্রিয়ায় কার্যকারণ সম্পর্ক অনুপস্থিতির কারণে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবৈজ্ঞানিক আরোহে একটি সংশ্লেষক সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এখানে প্রতিকূল দৃষ্টান্তের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বিধায় সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- ঢাকা শহরে কতিপয় কাক দেখে সিদ্ধান্ত গ্রহণ করা যে, 'সকল কাক হয় কালো'। এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের। বস্তুত এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর