জ্যামিতিক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন?
উত্তর: আরোহমূলক লম্ফর অনুপস্থিতির কারণে জ্যামিতিক বা যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। আমরা জানি, যুক্তিসাম্যমূলক আরোহের অপর নাম জ্যামিতিক আরোহ। যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সে একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায়- এ নীতি নির্ভর সিদ্ধান্তকে বলা হয় যুক্তিসাম্যমূলক আরোহ। এ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। পাশাপাশি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। এসব কারণে জ্যামিতিক আরোহ বা যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
জ্যামিতিক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না কেন?
উত্তর