শেয়ারFacebookWhatsApp

অপ্রকৃত আরোহ কত প্রকার?

উত্তর: অপ্রকৃত আরোহ তিন প্রকার।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অপ্রকৃত আরোহ কত প্রকার?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ মৃত্যুবরণ করে। পাখি মৃত্যুবরণ করে। মাছ মৃত্যুবরণ করে। দৃশ্যকল্প-২: খালিদ ঝুড়ির সবগুলো পেঁপে একটা একটা করে পরখ করে দেখল যে, ঝুড়ির সবগুলো পেঁপেই পাকা। তখন খালিদ সিদ্ধান্ত গ্রহণ করল যে, "ঝুড়ির সব পেঁপেই পাকা।"

Barisal · 2024

উত্তর

অপ্রকৃত আরোহ তিন প্রকার।

উত্তর

যে প্রক্রিয়ার মাধ্যমে জানা থেকে অজানা বিষয়ে, বিশেষ থেকে সার্বিকে এবং নিরীক্ষিত ঘটনা থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করা হয় তাকে আরোহমূলক লম্ফ বলে। অর্থাৎ আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয় তা আরোহমূলক লম্ফের ওপর ভিত্তি করেই। আরোহমূলক লম্ফ আরোহ অনুমানের প্রাণকেন্দ্র।

উত্তর

দৃশ্যকল্প-২ এ খালিদ ঝুড়ির সবগুলো পেঁপে নিরীক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করায় এখানে অপ্রকৃত আরোহের পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির প্রতিটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহও বলে। কারণ এখানে সবগুলো বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করার পর সিদ্ধান্ত অনুমান করা হয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সব সময়ই নিশ্চিত। দৃশ্যকল্প-২ এ খালিদ ঝুড়ির সবগুলো পেঁপে নিরীক্ষণ করল এবং দেখল, প্রতিটি পেঁপেই পাকা। এ থেকে সে সিদ্ধান্ত নিল, ঝুড়ির সব পেঁপেই পাকা। খালিদের নিরীক্ষণ থেকে একটি পেঁপেও বাদ যায়নি। প্রতিটি পেঁপে নিরীক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ায় এ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত। সুতরাং দৃশ্যকল্প-২ এর ঘটনা থেকে এটা স্পষ্ট যে, এটি পূর্ণাঙ্গ আরোহ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ ও দৃশ্যকল্প-২ সব দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহের সাথে পূর্ণাঙ্গ আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো- প্রথমত, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। অপরপক্ষে, যে অপ্রকৃত আরোহে প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত। ফলে এটি প্রকৃত আরোহ। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র আরোহমূলক লম্ফ অনুপস্থিত। ফলে এটি অপ্রকৃত আরোহ। তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর ওপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। অন্যদিকে, পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো কিন্তু প্রকৃত অর্থে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। চতুর্থত, বৈজ্ঞানিক আরোহে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সিদ্ধান্তে গমন করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে কোন কার্যকার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না। সবগুলো দৃষ্টান্ত গণনার পর সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। পঞ্চমত, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি সংশ্লেষক যুক্তিবাক্য নয়।
HSCLogic 2nd PaperBarisal 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।