শেয়ারFacebookWhatsApp

আরোহের প্রাণশক্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর: আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণশক্তি বলে। আরোহমূলক লক্ষের মাধ্যমেই আরোহ অনুমানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে, বিশেষ থেকে সার্বিকে এবং নিরীক্ষিত ঘটনা থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করা হয়। অর্থাৎ আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়, তা আরোহমূলক লক্ষের ওপর ভিত্তি করেই। এ জন্যই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণশক্তি বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

আরোহের প্রাণশক্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আনিশা তার চাচার সাথে বৃক্ষমেলায় একটি স্টলের ভিতরে যেয়ে সব গাছ গণনা করল এবং দেখল ছোটবড় সব মিলিয়ে ২০০টি গাছ আছে। সবগুলো গাছই বিভিন্ন জাতের আমের গাছ। এরপর সে তার চাচাকে বলল, "সবগুলো গাছই আম গাছ।"

Sylhet · 2024

উত্তর

যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে।

উত্তর

আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণশক্তি বলে। আরোহমূলক লক্ষের মাধ্যমেই আরোহ অনুমানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে, বিশেষ থেকে সার্বিকে এবং নিরীক্ষিত ঘটনা থেকে অনিরীক্ষিত ঘটনায় পদার্পণ করা হয়। অর্থাৎ আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়, তা আরোহমূলক লক্ষের ওপর ভিত্তি করেই। এ জন্যই আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণশক্তি বলে।

উত্তর

উদ্দীপকে আনিশা সব দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করায় এখানে অপ্রকৃত আরোহের' পূর্ণাঙ্গ আরোহকে ইঙ্গিত করা হয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাকা আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি নির্দিষ্ট সমষ্টির প্রতিটি দৃষ্টাও পৃথক পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহও বলে। কারণ এখানে সব বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করার পর সিদ্ধান্ত অনুমান করা হয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময়ই নিশ্চিত। উদ্দীপকে আনিশা তার চাচার সাথে বৃক্ষমেলায় গিয়ে একটি স্টলের সব গাছ গণনা করে দেখল, ২০০টি গাছ আছে এবং নিরীক্ষণ করে দেখল প্রতিটি গাছই বিভিন্ন জাতের আম গাছ। এ থেকে সিদ্ধান্ত নিল, "সবগুলো গাছই আম গাছ।" আনিশা প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সিন্ধান্ত নিয়েছে। কোনো দৃষ্টান্তই তার নিবীক্ষণ থেকে বাদ যায়নি। সুতরাং উদ্দীপকের ঘটনা থেকে সিন্ধান্ত নেওয়া যায়, এটি পূর্ণাঙ্গ আরোহকে ইঙ্গিত করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরোহ হলো পূর্ণাঙ্গ আরোহ। এটি যথার্থ আরোহ নয়। কারণ পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। এজন্য এ আরোহে জানা থেকে অজানা সত্যে গমন করার সুযোগ নেই। তাই এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। ঘটনা পর্যবেক্ষণের সময় এ আরোহকে যে রূপে পাওয়া যায়, সিদ্ধান্তে সে রূপেই প্রকাশ করা হয়। আমরা দেখি, প্রকৃত আরোহে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে কেবল সার্বিক থেকে সার্বিকে গমন করা হয়। যুক্তিবিদ বেন বলেন, "পূর্ণাঙ্গ আরোহে কোনো প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, "পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংক্তিপ্ত সমষ্টিকরণ।" এ দুজন যুক্তিবিদের মতে, এটি আদৌ কোনো আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো। কিন্তু সেটি আসলে সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। এ জন্য এটিকে যথার্থ আরোহ বলা যায় না।
HSCLogic 2nd PaperSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।