শেয়ারFacebookWhatsApp

পূর্ণাঙ্গ আরোহকে কি যথার্থ আরোহ বলা যায়?

উত্তর: পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ আরোহ বলা যায় না। কেননা এই প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতে সার্বিক সংশ্লেষক মনে হলেও প্রকৃতপক্ষে সেটি সার্বিক সংশ্লেষক বাক্য নয়। এছাড়া পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। এখানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কে সিদ্ধান্ত আকারে উপস্থাপন করা হয়। তাই আরোহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান না থাকার কারণে পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ আরোহ বলা যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পূর্ণাঙ্গ আরোহকে কি যথার্থ আরোহ বলা যায়?

Mymensingh · 2024

উত্তর

যে আরোহ প্রক্রিয়ায় দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে যখন নতুন কোনো বিষয়ের সাদৃশ্য অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যানুমান বা সাদৃশ্যমূলক অনুমান বলে।

উত্তর

পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ আরোহ বলা যায় না। কেননা এই প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতে সার্বিক সংশ্লেষক মনে হলেও প্রকৃতপক্ষে সেটি সার্বিক সংশ্লেষক বাক্য নয়। এছাড়া পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। এখানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কে সিদ্ধান্ত আকারে উপস্থাপন করা হয়। তাই আরোহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান না থাকার কারণে পূর্ণাঙ্গ আরোহকে যথার্থ আরোহ বলা যায় না।

উত্তর

উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে প্রকৃত আরোহের প্রকারভেদ সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে সেসব আরোহকে প্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহ তিন প্রকার। এর মধ্যে একটি হলো সাদৃশ্যানুমান। যে অনুমান প্রক্রিয়ার ক্ষেত্রে সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয় তাই সাদৃশ্যানুমান। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে যদি সাদৃশ্য লক্ষ করে অনুমান করা যায়, যে তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ওই বিশেষ গুণের অধিকারী হবে। এরূপ অনুমানকে সাদৃশ্যানুমান বলে। যুক্তিবিদ্যায় সাদৃশ্যানুমানকে দুই ভাগে বিভক্ত করেছে। যথা- ১. সাধু সাদৃশ্যানুমান ও ২. অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক ও অধিক সংখ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। উদ্দীপকের ছক-১ এ দেখানো হয়েছে, মানুষ ও বানরের মধ্যে জন্ম, মৃত্যু, খাদ্য গ্রহণ, বংশবিস্তার ইত্যাদি বিষয়ে মিল আছে মানুষ চেতনাসম্পন্ন। সুতরাং বানরও চেতনাসম্পন্ন। এখানে মানুষ ও বানরের মধ্যে কতিপয় মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে মানুষের মতো বানরও চেতনাসম্পন্ন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যেহেতু এখানে দুটি বিষয়ের মধ্যে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে, তাই ছক-১ এর মাধ্যমে সাদৃশ্যানুমানের প্রকারভেদ সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। সুতরাং উদ্দীপকের ছক-১ এ প্রকৃত আরোহের প্রকারভেদ সাদৃশ্যানুমানের একটি রূপ সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান এবং ছক-২ এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এদের মধ্যে ছক-১ সাধু সাদৃশ্যানুমান অধিকতর গ্রহণযোগ্য। উদ্দীপকের ছক-১ এ মানুষ ও বানরের মধ্যে কয়েকটি বিষয়ে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই ছক-১ একটি সাধু সাদৃশ্যানুমান। অপরদিকে ছক-২ এ সাব্বির এবং রাকিবের মধ্যে কয়েকটি অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য লক্ষ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ ছক-২ এ সাব্বির ও রাকিব দুজনের সুদর্শন, লুম্বা ও ফর্সা। সাব্বির মেধাবী। সুতরাং রাকিবও মেধাবী। তাদের মধ্যে যে সাদৃশ্য সেগুলো পুরুত্বহীন ও অমৌলিক। তাই সিদ্ধান্তটি নিশ্চিত নয়। সুতরাং ছক-২ এ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করেছে। সাধুও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে সাধু সাদৃশ্যানুমান অধিকতর গ্রহণযোগ্য। কারণ- ১. সাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের ওপর বেশি গুরুত্বারোপ করে। অসাধু সাদৃশ্যানুমানে কার্যকারণের ওপর গুরুত্বারোপ করে না। ২. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করা হয়। অসাধু সাদৃশ্যানুমানে গুরুত্বহীন সাদৃশ্য বিবেচনা করে। ৩. সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয়। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত ভ্রান্ত ও অনিশ্চিত হয়। ৪. সাধু সাদৃশ্যানুমানের নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। অসাধু সাদৃশ্যানুমানের অনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই এটি বিজ্ঞানসম্মত নয়। ৫. সাধু সাদৃশ্যানুমানে মৌলিক সাদৃশ্য বিবেচনা করে। অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক সাদৃশ্য বিবেচনা করে। সুতরাং আলোচনা ও বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, ছক-২ এর থেকে ছক-১ অধিকতর গ্রহণযোগ্য।
HSCLogic 2nd PaperMymensingh 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।