শেয়ারFacebookWhatsApp

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর: যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উদ্দীপক

পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও বাতাস, পানি, মাটি আছে। পৃথিবীতে প্রাণী বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও প্রাণী বাস করে।

Jessore · 2023

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

আরোহমূলক লম্ফ (Inductive Leap) বলতে আরোহের প্রাণকে বোঝায়। অর্থাৎ, এটি আরোহের মৌলিক বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমান জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করে। যেমন- হাসান, জামান, তুষার প্রভৃতি বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে আরোহ অনুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 'সকল মানুষ হয় মরণশীল'। যে বিষয়ের ওপর ভিত্তি করে তিন জনের মরণশীলতা প্রত্যক্ষ করে সমগ্র মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি হলো আরোহাত্মক উল্লম্ফন।

উত্তর

উদ্দীপকে 'সাধু সাদৃশ্যানুমান' আরোহের প্রতিফলন ঘটেছে। সাদৃশ্যানুমান দুই প্রকার যথা- ১. সাধু সাদৃশ্যানুমান ও ২. অসাধু সাদৃশ্যানুমান। এদের মধ্যে সাধু সাদৃশ্যানুমান, হলো- "যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে।" সাধু সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় হওয়ায় সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা অনেক বেড়ে যায় এবং এই অনুমানে সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে সাদৃশ্যের বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক হয়। উদ্দীপকে পৃথিবী ও মঙ্গল গ্রহের সাদৃশ্যের বিষয়গুলো হলো বাতাস, পানি ও' মাটি। এই সাদৃশ্যের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যক, যার ওপর নির্ভর করেই পৃথিবীতে প্রাণের অস্তিত্বের সাথে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের বিষয়টি অনুমান করা হয়েছে। সুতরাং এটি একটি সাধু সাদৃশ্যানুমান।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত সাধু সাদৃশ্যানুমান বিষয়ের মূল্য ও গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, অন্তনির্হিত তাৎপর্যপূর্ণ ও অধিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমতি হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো যদি খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় হয় তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা অনেক বেড়ে যায়। দুটি বিষয়ের সাদৃশ্যগুলো যত বেশি প্রাসঙ্গিক হবে তত বেশি সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা জেগে উঠবে। আমরা জানি, সাধু সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়। এই অনুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা তৈরি হয়। দুটি বিষয়ের মধ্যে কার্য-কারণ সম্পর্ক আবিষ্কৃত হলে সিদ্ধান্ত সত্য হয়। এজন্যই বলা যায় সত্য আবিষ্কারে সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অত্যন্ত বেশি।
HSCLogic 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।