শেয়ারFacebookWhatsApp

সাদৃশ্যানুমান কাকে বলে?

উত্তর: যে আরোহে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সাদৃশ্যানুমান কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যপট-১: বীথি এ যাবৎ যত মাছ খেয়েছে তা খুবই সুস্বাদু। অতএব সব মাছ হয় সুস্বাদু।দৃশ্যপট-২: ঝিনু ও রুনু উভয়েই গ্রিল চিকেন পছন্দ করে, দু'জনেই 1 হেঁটে কলেজে আসে, একসাথে ক্রিকেট খেলে। ঝিনু বৃত্তি পেয়েছে। অতএব রুনিও বৃত্তি পাবে।দৃশ্যপট-৩ : লিপন ও দীপন উভয়েই কলেজে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে প্রথম' হয়েছে। উভয়েই উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় পারদর্শী। লিপন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান পেয়েছে। অতএব দীপনও পাবে।

Comilla · 2023

উত্তর

যে আরোহে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।

উত্তর

যুক্তিবিদ মিল ও বেইন মনে করেন, সাদৃশ্যের সংখ্যা দ্বারা এর সম্ভাব্যতা ও মূল্য নির্ধারিত হয়। কিন্তু যুক্তিবিদ ওয়েলটন ও বেসাঙ্কে মনে করেন যে, সাদৃশ্যের সংখ্যা দ্বারা এর সম্ভাব্যতা ও মূল্য নির্ধারণ করা হয় না বরং সাদৃশ্যের গুরুত্ব দ্বারা সম্ভাব্যতা ও মূল্য নির্ধারিত হয়। তাই সাদৃশ্যানুমানে সাদৃশ্যের গুরুত্ব যত বেশি হবে, অনুমানের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। যেমন- মানুষ ও গাছপালার ক্ষেত্রে জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার ও মৃত্যু রয়েছে। মানুষের জীবন আছে। অতএব, গাছপালারও জীবন আছে। এখানে বিবেচিত সাদৃশ্যের গুরুত্ব বেশি। তাই অনুমানের সম্ভাবনার মাত্রাও বেশি।

উত্তর

দৃশ্যপট-১-এ অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। নিচে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-১. সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: অবৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটি সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করে তা একটি সার্বিক যুক্তিবাক্য, কোনো বিশেষ যুক্তিবাক্য নয়। যেমন- 'সকল বক হয় সাদা' এ বাক্যটি কোনো বিশেষ বাক্য নয়, এটি একটি সার্বিক যুক্তিবাক্য।২. সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: অবৈজ্ঞানিক আরোহ যে সার্বিক সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করে তা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য নয়। সংশ্লেষক বাক্য হলো সেই বাক্য যে বাক্যের বিধেয়, পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রমাণ করে, কেবল উদ্দেশ্য পদকে ভিন্নভাবে ব্যক্ত করে না। আর অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে।৩. জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়: অবৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। যার মাধ্যমে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়। অর্থাৎ, এখানে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় এবং তার ওপর ভিত্তি করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।৪. প্রত্যক্ষণের মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়: অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের জন্য দৃষ্টান্ত প্রত্যক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়। অর্থাৎ, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে এখানে সিদ্ধান্ত গঠন করা হয়।৫. কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত: অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে। এখানে বক ও সাদা বর্ণের মাঝে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা তা যাচাই করে দেখা হয় না। শুধু বিরোধী দৃষ্টান্তবিহীন অবাধ অভিজ্ঞতার মাধ্যমে এখানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই কার্যকারণ সম্পর্ক এখানে অনুপস্থিত থাকে।৬. সিদ্ধান্ত সম্ভাব্য হয়: অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়, নিশ্চিত নয়। কেননা এ প্রকার আরোহ যেহেতু কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয়, তাই এটি নিশ্চয়তার দাবি করতে পারে না।

উত্তর

দৃশ্যপট-২-এ অসাধু সাদৃশ্যমূলক অনুমান প্রতিফলিত হয়েছে। আর দৃশ্যপট-৩-এ সাধু সাদৃশ্যমূলক অনুমান প্রতিফলিত হয়েছে। নিচে সাধু ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ করা হলো-১. সাধু সাদৃশ্যানুমানে অনেক মৌলিক, প্রাসঙ্গিক ও আবশ্যক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক, অপ্রাসঙ্গিক ও অনাবশ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়।২. সাধু সাদৃশ্যানুমানে অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে এটি সত্য হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অনেক অমৌলিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে অধিকাংশ ক্ষেত্রেই এটি মিথ্যা হয়।৩. সাধু সাদৃশ্যানুমানে বিভিন্ন মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য থাকার কারণে এখানে কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক ও গুরুত্বহীন হওয়ায় কার্যকারণ সম্পর্কের তেমন কোনো সম্ভাবনা থাকে না।৪. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তে আরোপিত গুণের পরিমাণ অধিক হয় না। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্তে আরোপিত গুণের পরিমাণ অধিক হতে পারে। ৫. সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কেবল সম্ভাব্যই নয়, অনেক ক্ষেত্রে নিশ্চিত হতে পারে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কেবল কম সম্ভাব্যই নয়, ভ্রান্ত হয়ে থাকে। ৬. সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় অনুপপত্তির তেমন কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমান হলো এক প্রকার অনুপপত্তি।৭. সাধু সাদৃশ্যানুমানে অজ্ঞাত ও বৈসাদৃশ্য জ্ঞাপক বিষয়ের তুলনায় সাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা বেশি থাকায় এর গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পায়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অজ্ঞাত ও বৈসাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা বেশি থাকায় এর গুরুত্ব অনেকাংশে হ্রাস পায়। ৮. সাধু সাদৃশ্যানুমানের মাধ্যমে সার্বিক অনুমান করার শিক্ষা পাওয়া যায়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে ভ্রান্ত অনুমানের শিক্ষা পাওয়া যায়। তাই বলা যায়, সাধু ও অসাধু উভয়ই সাদৃশ্যানুমানের দুটি শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে সাধু সাদৃশ্যানুমান বেশি গুরুত্বপূর্ণ। সাদৃশ্যানুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এ অনুমানের মধ্যে বিদ্যমান আছে।
HSCLogic 2nd PaperComilla 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।