শেয়ারFacebookWhatsApp

সাদৃশ্যমূলক অনুমানের ভিত্তি হলো সাদৃশ্য।' – ব্যাখ্যা কর।

উত্তর: সাদৃশ্যানুমানে দুটি বিষয়ে কতিপয় ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এখানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তবে এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। যেহেতু সাদৃশ্যানুমানে সাদৃশ্য বা মিল সিদ্ধান্ত প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে, তাই বলা যায় সাদৃশ্যমূলক অনুমানের প্রধান ভিত্তি সাদৃশ্য।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সাদৃশ্যমূলক অনুমানের ভিত্তি হলো সাদৃশ্য।' – ব্যাখ্যা কর।

উদ্দীপক

যুক্তি-১: দুই ভাইয়ের মধ্যে চেহারা, উচ্চতা, গায়ের রং ইত্যাদি বিষয়ে মিল আছে। তাদের মধ্যে বড় ভাই একজন অধ্যাপক। সুতরাং ছোট ভাইও অধ্যাপক।যুক্তি-২: দুটি ফলের মধ্যে স্বাদ, গন্ধ, রং, আকৃতি ইত্যাদি বিষয়ে মিল আছে। ফল দুটির মধ্যে একটি কমলালেবু। অতএব, অন্য ফলটিও কমলালেবু।

Dinajpur · 2023

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

সাদৃশ্যানুমানে দুটি বিষয়ে কতিপয় ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এখানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তবে এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। যেহেতু সাদৃশ্যানুমানে সাদৃশ্য বা মিল সিদ্ধান্ত প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে, তাই বলা যায় সাদৃশ্যমূলক অনুমানের প্রধান ভিত্তি সাদৃশ্য।

উত্তর

উদ্দীপকে যুক্তি-১ প্রকৃত আরোহের 'সাদৃশ্যানুমান' শ্রেণিকে নির্দেশ করে। নিম্নে সাদৃশ্যানুমানের গুরুত্ব ব্যাখ্যা করা হলো-আমরা জানি, সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য। তবে এ সম্ভাব্যতার একটা মাত্রা আছে। দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। আবার সাদৃশ্যের বিষয়গুলোর গুরুত্ব যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। সাদৃশ্যের বিষয়গুলো যত বেশি প্রাসঙ্গিক হবে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি হবে।।তাছাড়াও সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ও আবশ্যিক হলে তাদের সাথে সিদ্ধান্তের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। আর যদি সাদৃশ্যানুমানের সিদ্ধান্তকে ভালোভাবে পরীক্ষা করার মাধ্যমে কার্য-কারণ সম্পর্ক খুঁজে পাওয়া যায় তাহলে সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহ পর্যায়ে উন্নীত হয় এবং সাদৃশ্যানুমান আরোহ অনুসন্ধানের পথ নির্দেশ করে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সত্য আবিষ্কারে সাদৃশ্যানুমানের গুরুত্ব অনেক।

উত্তর

উদ্দীপকে যুক্তি-১ এ অসাধু সাদৃশ্যানুমান ও যুক্তি-২ এ সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। নিচে অনুমান দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ের সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। আর যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা কম থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনাও কম থাকে। কিন্তু সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। কিন্তু সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের তুলনায় সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা বেশি থাকে।
HSCLogic 2nd PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।