শেয়ারFacebookWhatsApp

প্রকৃত আরোহ কী?

উত্তর: যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাই হলো প্রকৃত আরোহ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকৃত আরোহ কী?

উদ্দীপক

দৃষ্টান্ত-১: একটি বুকসেলফে ২৫টি বই আছে। এক একটি করে প্রতিটি বই দেখার পর জানা গেল, বুকসেলফের সকল বই-ই অনার্স প্রথম বর্ষের নীতিবিদ্যার বই।দৃষ্টান্ত-২: দুটি গাছের মধ্যে কান্ড, পাতা, ফুল ও ফলের দিক থেকে মিল আছে। গাছ দুটির মধ্যে একটি কুল গাছ। অতএব, অন্য গাছটিও' কুল গাছ।

Mymensingh · 2023

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাই হলো প্রকৃত আরোহ।

উত্তর

সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এই প্রকার আরোহে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এখানে আরোহাত্মক লম্ফ বিদ্যমান থাকে বিধায় জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। যেহেতু সাদৃশ্যানুমানে আরোহাত্মক লম্ফ বিদ্যমান থাকে, তাই সাদৃশ্যমূলক অনুমানকে প্রকৃত আরোহ বলা হয়।

উত্তর

দৃষ্টান্ত-১-এ নির্দেশিত অনুমানটি একটি পূর্ণাঙ্গ আরোহ। কেননা নির্দেশিত অনুমানটি পূর্ণাঙ্গ আরোহের মতো সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে।ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে কোনো বিষয়ের সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে আরোহাত্মক উল্লম্ফন না থাকার কারণে একে অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ বলা হয়। পূর্ণাঙ্গ আরোহ প্রক্রিয়ায় সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এখানে সীমিত দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা এ আরোহের ক্ষেত্রে একটি কার্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এ আরোহ প্রক্রিয়ায় জানা থেকে জানায় গমন করা হয় এখানে সকল দৃষ্টান্ত অবগত হয়ে সেই অবগত বিষয়টি আবার সিদ্ধান্ত হিসেবে স্থাপন করা হয়।উদ্দীপকের দৃষ্টান্ত-১-এ বুক সেলফের ২৫টি বই-এর এক একটি করে প্রতিটি বই দেখার পর সিদ্ধান্ত নেয়া হলো যে, বুক সেলফের সকল বই-ই অনার্স প্রথমবর্ষের নীতিবিদ্যার বই। অর্থাৎ এ ক্ষেত্রে সবগুলো দৃষ্টান্তের প্রত্যেকটি নিরীক্ষণ করার পর যে সার্বিক সিদ্ধান্ত নেয়া হয়েছে তা পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করেছে।

উত্তর

দৃষ্টান্ত-২ যে অনুমান নির্দেশ করেছে তা হলো সাধু আদৃশ্যমান। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে যদি সাদৃশ্য লক্ষ করে অনুমান করা যায় যে, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ বিশেষ গুণের অধিকারী হবে, এরূফ অনুমানকে সাদৃশ্যানুমান বলে। প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান। এ প্রকার আরোহে দুটি বস্তুর মধ্যে কতকগুলো বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে ভিন্ন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এ প্রকার আরোহে • আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। যুক্তিবিদ ওয়েলটনের মতে, সাদৃশ্যানুমান হলো বিষয়বস্তুর সাদৃশ্যের ভিত্তিতে আরো অধিকতর সাদৃশ্যের অনুমান করা। যুক্তিবিদ বেইনের মতে, একটি স্বাতন্ত্র্য অনুমান প্রক্রিয়া হিসেবে সাদৃশ্যানুমানের ক্ষেত্র মনে করা হয় যে, 'দুটি বস্তুর মধ্যে কতকগুলো বিষয়ে সাদৃশ্য থাকলে অন্য কোনো ক্ষেত্রেও সাদৃশ্য তাকতে পারে।" যুক্তিবিদ কার্ভেথ রীডের মতে, “সাদৃশ্যমূলক অনুমান হলো অনুমানের উপাত্ত ও অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ওপর ভিত্তি করে যে সম্ভাব্য প্রমাণ উপস্থাপন করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।" সাদৃশ্যানুমান দুই প্রকার একটি সাধু সাদৃশ্য অন্যটি অসাধু সাদৃশ্য। সাধু সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে কতকগুলো মৌলিক গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-২-এ দুটি গাছের মধ্যে কাণ্ড, পাতা, কুল ও ফলের। দিকে থেকে মিল থাকার কারণে গাছ দুটির মধ্যে একটি কুল গাছ তা অন্যটিও কুল গাছ। যা সাদৃশ্যানুমানে ইঙ্গিত বহন করে। কেননা দুটি গাছের মধ্যে মৌলিক, গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে' অনেক ক্ষেত্রে সত্য হয়। তাই এটি সাধু সাদৃশ্যানুমান।
HSCLogic 2nd PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।