'আরোহাত্মক লম্ফ বলতে কী বোঝ?
উত্তর: আরোহমূলক লম্ফ বলতে আরোহের প্রাণকে বোঝায়। অর্থাৎ, এটি আরোহের মৌলিক বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমান জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করে। যেমন- হাসান, জামান, তুষার প্রভৃতি বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে আরোহ অনুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 'সকল মানুষ হয় মরণশীল'। যে বিষয়ের ওপর ভিত্তি করে তিনজনের মরণশীলতা প্রত্যক্ষ করে সমগ্র মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটি হলো আরোহাত্মক উল্লম্ফন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'আরোহাত্মক লম্ফ বলতে কী বোঝ?
উত্তর