শেয়ারFacebookWhatsApp

আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন?

উত্তর: আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ, আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে বা বিশেষ থেকে সার্বিকে গমনের মাধ্যম হলো আরোহাত্মক উল্লম্ফন। আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমেই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন?

উদ্দীপক

দৃষ্টান্ত-১ : কাক হয় দ্বিপদ পাখি, শালিক হয় দ্বিপদ পাখি, ঘুঘু হয় দ্বিপদ পাখি। সুতরাং, সকল পাখি হয় দ্বিপদ।দৃষ্টান্ত-২ : আমি এ যাবৎ যত লাল ফুল দেখেছি তার সবই গন্ধহীন। অতএব, সকল লাল ফুল গন্ধহীন।

Dinajpur · 2023

উত্তর

কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্তে গমন করার প্রক্রিয়াকে আরোহ বলে।

উত্তর

আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ, আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে বা বিশেষ থেকে সার্বিকে গমনের মাধ্যম হলো আরোহাত্মক উল্লম্ফন। আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমেই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি সংঘটিত হয়েছে। দৃষ্টান্ত-২ একটি অবৈজ্ঞানিক আরোহের যুক্তি। কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব না দিয়ে কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হলে তাকে অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি বলে।দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, আমি আজ পর্যন্ত যত লাল ফুল দেখেছি তার সবই গন্ধহীন। অতএব সকল লাল ফুল গন্ধহীন। এ যুক্তিতে খুব কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। কিন্তু যদি দৃষ্টান্তের সংখ্যা বাড়ানো যেত তাহলে হয়তো গন্ধযুক্ত লাল ফুলের সন্ধান মিলে যেত। আর বিরোধপূর্ণ গন্ধযুক্ত লাল ফুলের।অভিজ্ঞতা নিয়ে এরূপ সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হতো না। তাছাড়া লাল রং ও গন্ধহীনতার মধ্যে কোনো কার্য-কারণ সম্পর্ক আছে কিনা সে বিষয়টিও এ যুক্তিতে বিবেচনা করা হয়নি। ফলে দৃষ্টান্ত-২ এর যুক্তিটিতে কোনো কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব না দিয়ে কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করায় এতে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি সংঘটিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক আরোহ এবং দৃষ্টান্ত-২ এ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। এ আরোেহ দুটির মধ্যে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে এবং পারস্পরিক নির্ভরশীলতা আছে। নিচে এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানক আরোহ উভয়ই প্রকৃত আরোহ। এ উভয় প্রকার আরোহেই আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। এ উভয় প্রকার আরোহের সিদ্ধান্তই সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোেহ উভয়ই বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। এবার কিছু বৈসাদৃশ্য দেখা যাক-বৈজ্ঞানিক আরোহ কার্য- কারণ ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। কিন্তু অবৈজ্ঞানিক, আরোহ শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া কেননা এখানে কার্য- কারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ সহজ-সরল প্রক্রিয়া। এখানে কোনো বিষয়ে অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঘটনাবলির মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ের জন্য বৈজ্ঞানিক আরোহ যে অবৈজ্ঞানিক আরোহের ওপর নির্ভরশীল তেমনি এ উভয় প্রকার আরোহই সত্য উদ্ঘাটনে একে অপরের ওপর নির্ভরশীল।
HSCLogic 2nd PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।