দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি হলো অবৈজ্ঞানিক আরোহ।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে । যেমন— 'এ যাবৎ যত ফুল দেখেছি সবই সুন্দর । অতএব, সব ফুল হয় সুন্দর।এখানে শুধু অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত । তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জামিল বলে, “আমি এ যাবৎ যত ভারতীয় দেখেছি তারা সবাই হিন্দি ভাষায় কথা বলে। কোনো লোককেই কখনো অন্য ভাষায় কথা বলতে দেখিনি। অতএব, সকল ভারতীয় হিন্দি ভাষায় কথা বলে।” জামিলের এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে,উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।