উদ্দীপকের আরোহানুমানটি হলো পূর্ণাঙ্গ আরোহ। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো— পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। এই আরোহে মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে না। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। প্রকৃত আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ এখানে বিদ্যমান থাকে ।পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভর নয়। বরং এখানে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই । এই আরোহ সীমিতসংখ্যক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এই আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। তাই বলা যায় যে, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক।