শেয়ারFacebookWhatsApp

সংকট উত্তরক পরীক্ষণ কী?

উত্তর: যে পরীক্ষণ একটি প্রকল্পের সত্যতাকে প্রমাণ করতে এবং অন্যান্য প্রকল্পের সত্যতাকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক পরীক্ষণ বা চরম পরীক্ষণ বলে ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংকট উত্তরক পরীক্ষণ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মফিজ বললো, আমি এ যাবৎ যত ছাত্র দেখেছি তারা সকলেই মেধাবী, সুতরাং সকল ছাত্র হয় মেধাবী।দৃশ্যকল্প-২ : একদল গবেষক একটি গ্রামের মোট ৪৫টি নলকূপের পানি পরীক্ষা করে দেখল, প্রত্যেকটি নলকূপের পানি আর্সেনিকমুক্ত। তখন তারা সিদ্ধান্ত করল উক্ত গ্রামের সবকটি নলকূপ আর্সেনিকমুক্ত।

Chittagong · 2022

উত্তর

যে পরীক্ষণ একটি প্রকল্পের সত্যতাকে প্রমাণ করতে এবং অন্যান্য প্রকল্পের সত্যতাকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক পরীক্ষণ বা চরম পরীক্ষণ বলে ।

উত্তর

যথোপযুক্ত প্রমাণ এবং পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ ছাড়াই কেবল অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে যে ভ্রান্তি ঘটে তাকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে । এক্ষেত্রে অনেক সময় পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ না করেই সিদ্ধান্ত নেওয়া অবৈজ্ঞানিক আরোহে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ভ্রান্তি ঘটে। যেমন— লম্বা ব্যক্তিরা উদারমনের হয়। বস্তুত লম্বা ব্যক্তির সাথে উদার মনের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে যুক্তিটিতে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ অবৈজ্ঞানিক আরোহ পদ্ধতি নির্দেশিত হয়েছে । ব্যাখ্যা করা হলো-যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন— এ যাবৎ যত ফুল দেখেছি সবই সুন্দর। অতএব, সব ফুল হয় সুন্দর । এখানে অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত ।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মফিজ বলে, আমি এ যাবৎ যত ছাত্র দেখেছি তারা সকলেই মেধাবী, সুতরাং সকল ছাত্র হয় মেধাবী। এই দৃষ্টান্তে কেবল অনুকূল দৃষ্টান্তের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই বলা যায় যে, উক্ত উদাহরণটি অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে ।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আরোহ পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। দৃশ্যকল্প-১ হলো অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত আর দৃশ্যকল্প-২ হলো পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। নিচে উভয় দৃষ্টান্তের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। প্রকৃত আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে এই আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। আবার, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। এখানে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে না। কারণ গ্রামের সবকটি নলকূপ যাচাই করার কারণে দৃশ্যকল্প-২ এ জানা থেকে অজানা বিষয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।দৃশ্যকল্প-১ এ উল্লেখিত অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়মের ওপর নির্ভরশীল। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়মের ওপর নির্ভর করে না। বরং এই আরোহের প্রতিটি দৃষ্টান্ত যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ সীমিতসংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে ।
HSCLogic 2nd PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।