অবৈধ সার্বিকীকরণ বলতে কী বোঝ?
উত্তর: ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার না করে অপর্যাপ্ত সংখ্যক ঘটনার বাস্তব জ্ঞানের ভিত্তিতে একটি শ্রেণি বা জাতির সম্পর্কে সাধারণ বাক্য সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করার কারণে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি অবৈজ্ঞানিক আরোহের সাথে সম্পৃক্ত। এই আরোহে যেহেতু শুধু অনুকূল ঘটনার বাস্তব জ্ঞান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাই এই অনুপপত্তি অবৈজ্ঞানিক আরোহে ঘটে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অবৈধ সার্বিকীকরণ বলতে কী বোঝ?
উত্তর