দৃশ্যকল্প-২ এ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো - যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত বিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই মরনশীল । অতএব, সব মানুষ হয় মরনশীল । এখানে অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।তেমনি দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে , টগর, বেলি, হাসনাহেনা এ সাদা ফুলগুলো সুগন্ধি। অতএব, সকল সাদা ফুলই সুগন্ধি। এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতারআলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।