দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহ ও দৃশ্যকল্প-২ এ যুক্তিসাম্যমূলক আরোহকে নির্দেশ করে । নিচে উভয় আরোহের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে বলে এটি একটি প্রকৃত আরোহ। অপরদিকে , দৃশ্যকল্প-২ এ উল্লেখিত যুক্তিসাম্যমূলক আরোহে একটি প্রমাণিত তথ্যের ওপর ভিত্তি করে কিংবা যুক্তির সাম্যের ভিত্তিতে সমজাতীয় অন্যান্য বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই আরোহে আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে না বলে এটি একটি অপ্রকৃত আরোহ । বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মনির্ভর। অন্যদিকে, যুক্তিসাম্যমূলক আরোহ একটিমাত্র দৃষ্টান্ত প্রমাণ করে যুক্তিসাম্যের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে থাকে। বৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, আরোহাত্মক উল্লম্ফন ইত্যাদি বিষয় থাকে যা যুক্তিসাম্যমূলক আরোহের মধ্যে থাকে না। যুক্তিসাম্যমূলক আরোহ প্রক্রিয়া যুক্তিপদ্ধতির চেয়ে গাণিতিক পদ্ধতি, বিশেষ করে জ্যামিতিক পদ্ধতির সাথে বেশি সম্পর্কিত।