সাদৃশ্যমূলক অনুমানের প্রধান ভিত্তি সাদৃশ্য কেন ?
উত্তর: দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাদৃশ্যমূলক অনুমানের প্রধান ভিত্তি হলো সাদৃশ্য । দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণগত কোনো সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো গুণের উপস্থিতি অনুমান করার প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন : পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে গুণগত অনেক বিষয়ে মিল আছে। পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে। অতএব, ধারণা করা হয় কাছাকাছি দূরত্ব ও আকৃতির গ্রহ মঙ্গলেও জীবের অস্তিত্ব থাকতে পারে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে একাধিক সাদৃশ্য দেখে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কারণে বলা যায়, সাদৃশ্যানুমানের মূল ভিত্তি হলো সাদৃশ্য ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সাদৃশ্যমূলক অনুমানের প্রধান ভিত্তি সাদৃশ্য কেন ?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর