উদ্দীপকে অবৈজ্ঞানিক আরোেহ অনুমান প্রকাশ পেয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহে বৈজ্ঞানিক কোনো যুক্তি থাকেনা। যেমন: এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। তেমনি উদ্দীপকে বলা হয়েছে , আমি এ যাবৎ বাংলাদেশের যত মানুষ দেখেছি সবাই দয়ালু। অতএব, বাংলাদেশের সকল মানুষ হয় দয়ালু। উদ্দীপকের এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।