অনুমানকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয় বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান একটি যুক্তিমূলক চিন্তন প্রক্রিয়া। যেখানে কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন— সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনা, রাস্তাঘাট, গাছপালা ইত্যাদি ভেজা দেখে অনুমান করা হয়, রাতে বৃষ্টি হয়েছে। এভাবে জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায় যাওয়ার প্রক্রিয়াটি মানসিকভাবে সম্পন্ন করার কারণে অনুমানকে মানসিক প্রক্রিয়া বলা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অনুমানকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর