উক্ত অনুমান তথা সাদৃশ্যামানের সঠিক রূপ হলো সাধু সাদৃশ্যানুমান।
যে সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ জাতীয় সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয় বলে এর সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রাও বেশি হয়।
সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত হিসেবে বলা যায়— ১. মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেকগুলো বিষয়ে সাদৃশ্য আছে। এগুলো হলো জন্ম ও মৃত্যু, খাদ্য গ্রহণ, চলাফেরা, দেহের বৃদ্ধি, বংশবিস্তার ইত্যাদি। মানুষ চেতনাশক্তি সম্পন্ন । অতএব, অন্যান্য প্রাণীও চেতনাশক্তি সম্পন্ন। কিংবা ২. দুটি গাছের মধ্যে কাণ্ড, শাখা-প্রশাখা, পাতা, ফুল ইত্যাদির দিক দিয়ে মিল আছে।
অতএব বলা যায়, ফলের দিক দিয়েও গাছ দুটির মিল থাকবে। এসব প্রতিটি দৃষ্টান্তে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। তাই এরা সাধু সাদৃশ্যমূলক অনুমান।