উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে।
যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার।
উদ্দীপকে দেখতে পাই, সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের প্রত্যেকেই হজযাত্রী ছিলেন। সুতরাং ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন। এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সৌদি আরবগামী সকলকে আলাদা আলাদা করে প্রত্যক্ষ করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন । তাই বলা যায়, উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহ প্রতিফলিত করেছে।