আরোহ অনুমানে সিদ্ধান্তের সার্বিকীকরণ কীভাবে সম্ভব হয় ? ব্যাখ্যা করো।
উত্তর: আরোহ অনুমানে সিদ্ধান্তের সার্বিকীকরণ আরোহমূলক লম্ফের মাধ্যমে সম্ভব হয়। যে প্রক্রিয়ার সাহায্যে কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহমূলক লম্ফ বলে। আরোহমূলক লম্ফ হলো আরোহ অনুমানের প্রাণ। এর সাহায্যে সীমিত দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- 'ক', 'খ' ও 'গ' নামের ব্যক্তির মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, 'সকল মানুষ হয় মরণশীল'। এখানে আরোহমূলক লম্ফের সাহায্যে এ পাঁচজন ব্যক্তির মৃত্যুর অভিজ্ঞতার ভিত্তিতে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহ অনুমানে সিদ্ধান্তের সার্বিকীকরণ কীভাবে সম্ভব হয় ? ব্যাখ্যা করো।
উত্তর