শেয়ারFacebookWhatsApp

অপ্রকৃত আরোহ কত প্রকার?

উত্তর: অপ্রকৃত আরোহ তিন প্রকার । যথা— ১. পূর্ণাঙ্গ আরোহ ২. যুক্তিসাম্যমূলক আরোহ ও ৩. ঘটনা সংযোজন।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অপ্রকৃত আরোহ কত প্রকার?

উদ্দীপক

পলি ও নদী দুই বান্ধবী বর্ষ সমাপনী পরীক্ষা শেষে গ্রামের বাড়িতে বেড়াতে গেল। বাড়িতে একটা ঝুড়িতে ৪০টি আম দেখতে পেল। পলি বলল, “ঝুড়ির আমগুলো মিষ্টি।” উত্তরে নদী বলল, “আমার মতে, রাজশাহীর আমই সেরা। কারণ এ পর্যন্ত আমি রাজশাহীর যত আম খেয়েছি সবগুলো আম মিষ্টি ছিল। "

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

অপ্রকৃত আরোহ তিন প্রকার । যথা— ১. পূর্ণাঙ্গ আরোহ ২. যুক্তিসাম্যমূলক আরোহ ও ৩. ঘটনা সংযোজন।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহ কেবল অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা না করার কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয় না, সম্ভাব্য হয়।

উত্তর

উদ্দীপকে পলির বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের নির্দেশ করেছে। কেননা পলি ঝুড়ির সবগুলো আম পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ থাকে না। অর্থাৎ, এখানে অজানা কোনো বিষয়ের ওপর অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেসব দৃষ্টান্তের ওপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তার সবগুলোই জানা থাকে। আর সবগুলো দৃষ্টান্ত জেনে বা গণনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে একে পূর্ণ গণনামূলক আরোহও বলা হয় । তাই আমরা বলতে পারি, আরোহ অনুমানে কোনো বিষয়ের সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- কোনো বাগানে দুইশ গাছ আছে। একে একে সবগুলো গাছ পর্যবেক্ষণ করে দেখা গেল, সবগুলো গাছ আম গাছ। এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে বাগানের সবগুলো গাছ আম গাছ । এভাবে পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় । এখানে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিষয়ই অজ্ঞাত থাকে না। সকল বিষয় জেনে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পলির বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহ ও নদীর বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহ পরিলক্ষিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের তুলনামূলক বিশ্লেষণ নিচে আলোচনা করা হলো- ১. যে আরোহ অনুমানে সবগুলো দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ বলে । অন্যদিকে, কার্যকারণ সম্পর্ক ছাড়া কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে যে আরোহানুমান অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। ২. পূর্ণাঙ্গ আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। তাই এ প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ এক প্রকার প্রকৃত্ আরোহ। তাই এ প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। ৩. পূর্ণাঙ্গ আরোহের সংশ্লিষ্ট সবগুলো দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ কতকগুলো দৃষ্টান্ত নিরীক্ষণ করে সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। এক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বিধায় অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে । ৪. পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে যে বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তার সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কেবল সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অনুকূল অভিজ্ঞতাই হলো অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের ভিত্তি। ৫. পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য যেহেতু সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতে হয়, তাই এ প্রকার আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। তাই এ প্রকার আরোহে কোনো বিষয়ের সকল সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ না হলেও অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্গত। তাই প্রকৃত আরোহ হিসেবে অবৈজ্ঞানিক আরোহ যথার্থ।
HSCLogic 2nd Paperবাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।