আরোহ কখন প্রকৃত বা যথার্থ হয়? ব্যাখ্যা করো।
উত্তর: আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকলে আরোহটি প্রকৃত বা যথার্থ হয়। যে আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। আর আরোহ অনুমানের জানা আশ্রয়বাক্য থেকে অজানা সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন- ক, খ ও গ নামক ব্যক্তির মৃত্যু দেখে “সকল মানুষ হয় মরণশীল' এরূপ অনুমান করার প্রবণতাই হলো আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ ছাড়া প্রকৃত আরোহের সিদ্ধান্ত নেওয়া যায় না। এ কারণে আরোহমূলক লম্ফ হলো প্রকৃত আরোহের প্রধান বৈশিষ্ট্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহ কখন প্রকৃত বা যথার্থ হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর